প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ৭৫ লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দেওয়া হয়েছে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জনকে আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জনকে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ দিন যেসব টিকা দেওয়া হয় সেগুলো হলো- অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।
উল্লেখ্য, দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এই মুহূর্তে টিকা মজুত রয়েছে ৬৪ লাখ ৪৫ হাজার ৩২৮ ডোজ। এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার ৪৯৯ জন।